বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
‘গাড়িটা মাকে আর দেহটা বাবাকে দিও’ খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা

‘গাড়িটা মাকে আর দেহটা বাবাকে দিও’ খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক::‘আমি নিজ ইচ্ছায় মৃত্যু বরণ করতেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। আমার মৃত্যুর পর দেহ আমার বাবার কাছে দিলে কৃতজ্ঞ থাকবো। আর আমার গাড়িটা আমার মায়ের কাছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো,’ আত্মহত্যার আগে এভাবেই নিজের শেষ কথাগুলো লিখেছেন রিপন কুমার মোদক (২৪)।

রিপন কুমার মোদক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নামক একটি বেসরকারি কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে কর্মরত ছিলেন। থাকতেন নাটোরের সিংড়া উপজেলায়। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত সম্পর্কের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকার ভাড়া বাসায় বেশ ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


রিপনের সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি গত আড়াই বছর ধরে যশোরের একজন নার্সিং শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় রিপন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর পর থেকেই তিনি অস্বাভাবিক জীবনযাপন করছিলেন। সহকর্মীরা মনে করছেন, এই হতাশার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

রিপন কুমার মোদক রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি গ্রামের সুবলচন্দ্র মোদকের পুত্র। গত তিন মাস আগে তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এমপিও হিসেবে যোগদান করে নাটোরের সিংড়ায় কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। তারা জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং অন্যান্য দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com