বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৪ এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়কের বক্তব্য লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়ক মেহেদি লালমনিরহাট সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ড. ইউনুসের পদত্যাগের দাবিতে এনসিপি নেতার ফেসবুক পোস্ট

ড. ইউনুসের পদত্যাগের দাবিতে এনসিপি নেতার ফেসবুক পোস্ট

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মাদারগঞ্জ উপজেলা এনসিপি নেতা আরিফুল ইসলামের একটি ফেসবুক পোস্টকে ঘিরে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। তার পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করেছেন।

আরিফুল ইসলাম বর্তমানে জামালপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
আরিফুল ইসলামের এই অপ্রত্যাশিত পোস্ট স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তার এই দাবির পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকে মনে করছেন, এটি অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। আবার কেউ কেউ এটিকে দলের নীতি নির্ধারণী বিষয়ে মতবিরোধ হিসেবে দেখছেন।

ফেসবুকে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে।

স্থানীয় অনেক নেতাকর্মী এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি না হলেও, তাদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলের নেতারা এই ঘটনাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে আখ্যায়িত করছেন।

এই বিষয়ে জেলা এনসিপি নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দ্রুতই এই বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে এবং আরিফুল ইসলামের পোস্টের বিষয়ে একটি সুরাহা করা হবে।

অন্যদিকে এনসিপি নেতা আরিফুল ইসলামের ফেসবুক পোস্টের বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিল তাকে পাওয়া যায় নি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা মাদারগঞ্জ উপজেলায় এনসিপির ভবিষ্যৎ রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com