বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
ঢাকায় নুরের উপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় নুরের উপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::ঢাকায় গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) বিকেলে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের কালেক্টরেট মাঠ থেকে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল শুরু করে।

মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে মিশনমোড়ে এসে শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ভিপি নুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের উপর নগ্ন আঘাত হিসেবে আখ্যায়িত করেন।

বক্তারা অভিযোগ করেন, সরকারের মদদ ছাড়া এমন হামলা সম্ভব নয়। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং বলেন, কোনো হামলা বা দমন-পীড়নে গণঅধিকার পরিষদের আন্দোলন থামানো যাবে না।


সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অধিকার পরিষদ সভাপতি নাইমুল ইসলাম নাঈম, ছাত্র অধিকার পরিষদ নেতা ফাইজুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সম্পাদক হামিদুল ইসলাম এবং গণঅধিকার পরিষদ লালমনিরহাট জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিন।

সমাবেশ শেষে ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং প্রশাসনের প্রতি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com