বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ যুদ্ধের প্রভাব: প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতিতে চাপে বাংলাদেশ গাইবান্ধায় পরিবার রাজি না হওয়ায় বিষপানে তরুণীর মৃত্যু, প্রেমিক হাসপাতালে পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও রায় অমান্যের অভিযোগ ও সংবাদ সম্মেলন চরফ্যাশনে সিঁড়ির রেলিংয়ে আটকে পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২

বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২

প্রতীকি লাশ ঘরের ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার মহড়ার সময় বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে বাইচের নৌকাটি ফেরার পথে দহকুলা ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকা দুটির যাত্রীরা পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষাকালীন সময়ে যমুনা ও এর শাখা নদীগুলোতে প্রায়শই নৌকাবাইচের আয়োজন হয়। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ন্ত্রণ না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘন ঘন ঘটছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com