বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
নাক ভেঙেছে নুরের, ক্ষতিগ্রস্ত চোয়াল — মেডিকেল বোর্ড গঠন

নাক ভেঙেছে নুরের, ক্ষতিগ্রস্ত চোয়াল — মেডিকেল বোর্ড গঠন

জাকির হোসেন,ঢাকা: রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতেই নুরুল হকের চিকিৎসায় সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ দুপুরে বোর্ড তার চিকিৎসা বিষয়ে আলোচনায় বসবে।

হাসপাতাল পরিচালক জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। এই কারণে গতকাল প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। যদিও রাতেই রক্তক্ষরণ বন্ধ হয় এবং সকালে তার জ্ঞান ফিরে আসে। তবে ৪৮ ঘণ্টার আগে তাকে সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সংগঠনটির নেতাকর্মীরা নুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত, তার নাক ফেটে গেছে। নেতাকর্মীদের স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

আজ সকালে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, নুরুল হক নুর এখন কিছুটা আশঙ্কামুক্ত হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। সকালে তার সিটি স্ক্যান করানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com