বিজ্ঞাপন:
মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহত ‎

মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহত ‎

খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটে  ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

‎শুক্রবার (২৯ আগষ্ট) সকাল ১১টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে,জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের জেলেপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মাদ্রাসা ছাত্র তানভীর ওই ইউনিয়নের কাইম রুদ্রেশ্বর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে। সে স্থানীয় কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান,লালমনিরহাট থেকে আসা একটি ড্রামট্রাক ঘটনাস্থলে পৌঁছালে কাকিনা বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের।
‎ঐ সময়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায় ঘাতক ট্রাকচালক।

‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী দুর্ঘটনার  বিষয়টি নিশ্চিত করেছেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com