বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে

আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ‘আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’—এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যটি দিয়েছেন, চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। ভাইরাল হওয়ার পরই এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বক্তব্যটি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ওই বক্তব্যটি গত ১৬ আগস্টের। ওইদিন বিকেলে উপজেলার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে এমন বক্তব্য দেন তিনি।

১০ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে যুবদল নেতা আবুল খায়েরকে বলতে শোনা যায়, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’

ভাইরাল এই বক্তব্যটির বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়েরের মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি বার বার সংযোগ কেটে দিয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া বলেন, আমি বক্তব্যটি শুনিনি। শোনার আগে মন্তব্য করতে পারব না।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, বক্তব্যটির বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন, চান্দিনায় সাবেক সংসদ সদস্য এলডিপি নেতা রেদোয়ান আহমেদ কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন, “চান্দিনায় ধানের শীষ কোনো প্রতীক থাকবে না।” সেই বক্তব্যের জেরে আবেগতাড়িত হয়ে আবুল খায়ের এই বক্তব্যটি দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে বিষয়টি ক্লিয়ার করবেন বলে আশ্বস্ত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com