বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
এসআইয়ের এক থাপ্পড়ে কানে শুনছেন না যুবদল নেতা

এসআইয়ের এক থাপ্পড়ে কানে শুনছেন না যুবদল নেতা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে এক উপপরিদর্শকের (এসআই) থাপ্পড়ে যুবদল নেতা আমিনুল ইসলাম আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গোপালপুর থানা ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার পর আমিনুল ইসলাম অভিযোগ করেন, তিনি এখন কানে শুনতে পাচ্ছেন না।

আহত অবস্থায় প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম জানান, কানে আঘাতের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে নিশ্চিত হতে তাকে রেফার করা হয়েছে।

ঘটনার পেছনে জমি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার কথা জানিয়েছেন স্থানীয়রা। সূত্র মতে, সোমবার জমি নিয়ে সালিশি বৈঠক ঘিরে এ দেখা দেয়। পরদিন পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এরপর বিষয়টি নিয়ে গোপালপুর থানায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আমিনুল ইসলাম।

বৈঠক চলাকালে উত্তেজনা তৈরি হলে আমিনুল ইসলাম ও এসআই রাসেল মিয়াকে বাইরে যেতে বলা হয়। অভিযোগ রয়েছে, পরে থানার আরেকটি কক্ষে নিয়ে গিয়ে এসআই রাসেল তাকে থাপ্পড় মারেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন। তবে অভিযুক্ত এসআই রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। থানায় কোনো মারধরের ঘটনা ঘটেনি।’

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন জানান, ‘ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পরে নেতাদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com