বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
ব্যবসায়ীর গুদাম থেকে ১০৭০ বস্তা সার জব্দ

ব্যবসায়ীর গুদাম থেকে ১০৭০ বস্তা সার জব্দ

অনলাইন ডেস্ক::বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১০৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে মুরইল বাজার এলাকায় মেসার্স রাফি ট্রেডার্সে অভিযান চালানো হয়। এসময় দোকানের মালিক হাজী আশরাফ আলী মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, হাজী আশরাফ আলী মৃধা উপজেলার মুরইল বাজারের রাইকালি সড়কে মেসার্স রাফি ট্রেডার্সে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবসা করেন। ব্যবসার আড়ালে প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার মজুদ ও অধিক মুনাফায় বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকালে ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের গুদামে অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা এমওপি, ১৭০ ডিএপি ও ১০০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। সার মজুদের ব্যাপারে সদুত্তর দিতে না পারায় তার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় জব্দকৃত সারের মধ্যে ২৪৫ বস্তুা এমওপি সার দুই লাখ ৪১ হাজার ৩২৫ টাকা মূল্য ধরে নিলামে বিক্রি করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com