বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড

‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় হাসিবুল ইসলাম নামে একজন ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (২৬ আগষ্ট)  এ অভিযান পরিচালিত হয়।
‎কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজ বিজ্ঞানে ডিগ্রি অর্জনকারী মো. হাসিবুল ইসলাম গত ২০২০ সাল থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।
‎ তিনি, প্রেসক্রিপশন লেখা থেকে শুরু করে এন্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস স্যালাইনসহ বিভিন্ন নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে বহু রোগীর ক্ষতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


‎মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী ভুয়া পদবী ব্যবহার ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

‎এ অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসিবুল ইসলাম তিনি এলাকায় মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।

‎ এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরার পাশাপাশি এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com