বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
লালমনিরহাটে নেসকো অফিস ঘেরাও করে বিদ্যুৎ  গ্রাহকদের বিক্ষোভ

লালমনিরহাটে নেসকো অফিস ঘেরাও করে বিদ্যুৎ  গ্রাহকদের বিক্ষোভ

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটে ডিজিটাল মিটার অপসারণ করে প্রি-প্রেইড মিটার স্থাপন না করার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলীর দপ্তর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন বিদ্যুৎ গ্রাহকেরা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের নেসকো অফিসের সামনে গ্রাহকরা এ বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় জনস্বার্থ উপেক্ষা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন লালমনিরহাটের সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা। একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন তারা।

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে নেসকো অফিসের প্রধান ফটক বন্ধ রাখে কর্তৃপক্ষ।

প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে বলে জানায় গ্রাহকেরা। ঘটনা স্থলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী গিয়ে গ্রাহকদের বিক্ষোভ থামানোর চেষ্টা করে।

এরপর লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহামুদুর রহমান বিক্ষোভরত জনতাদের সামনে মাইকে ঘোষণা করেন হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন সমস্যা সমাধানের জন্য জরুরী ভিত্তিতে কাজ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com