বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
উদ্বোধনের একদিন পরই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

উদ্বোধনের একদিন পরই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নির্মিত বহু প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের মাত্র একদিন পরই নিরাপত্তাহীনতায় পড়েছে।

বুধবার উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার রাতে সেতুর ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুতের তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন, দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা চোরদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে এবং নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ শুরু করেছে। পাশাপাশি সেতুর নিরাপত্তা জোরদার করতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। ইতোমধ্যেই অস্থায়ীভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, সেতুটি শুধু সড়ক যোগাযোগের মাধ্যম নয়, বরং দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ সেতু ঘুরতে আসছেন। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, ‘চুরির ঘটনায় দুষ্কৃতিকারীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত নতুন বিদ্যুৎ সংযোগও দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

উল্লেখ্য, ২০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com