বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
চালক গিয়েছিলেন টয়লেটে, গাড়ি চালাচ্ছিলেন যাত্রী

চালক গিয়েছিলেন টয়লেটে, গাড়ি চালাচ্ছিলেন যাত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া নিয়ে ঘুরতে গিয়েছিলেন চার যাত্রী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চালক প্রাইভেট কার যাত্রীসহ রাস্তায় রেখে টয়লেটে গেলে চালককে রেখেই যাত্রীদের একজন প্রাইভেট কার চালিয়ে ঢাকার দিকে ফিরছিলেন।

এ সময় গাড়িতে বসে ছিলেন আরও তিন যাত্রী। পরে দ্রুতগতি আর চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

নিহতরা হলেন- প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরেক যাত্রী রবিন হোসেন। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, হতাহত ব্যক্তিরা প্রাইভেট কারটি ভাড়া নিয়ে ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসেছিলেন। পরে প্রাইভেট কার চালক টয়লেটে গেলে যাত্রীদের একজন প্রাইভেট কারটি চালিয়ে ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

গাড়িটি চুরি করে নিয়ে যাত্রীরা পালাচ্ছিলেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এখনই এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com