বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মধুপুর এলাকায় একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন পাকুড়তলা বাজারের উত্তরে অবস্থিত পাটক্ষেত থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহবল হাজিপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম সকাল থেকে তার পাটক্ষেতে পাট কাটছিলেন। পাট কাটার সময় জমির গভীরে পৌঁছালে তিনি মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের মাথার খুলি ও শরীরের অন্যান্য অংশের কঙ্কাল দেখতে পান। কঙ্কালের পাশে একটি বোরকা ও পেটিকোটও পড়ে ছিল। বিষয়টি দেখে তিনি স্থানীয় লোকজনকে জানান, এবং তারা দ্রুত মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ মানবকণ্ঠকে জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেছি। কঙ্কালের পাশে বোরকা ও পেটিকোট থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর কঙ্কাল। কঙ্কালের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।”

পুলিশ জানায়, কঙ্কালটি পরীক্ষার জন্য মর্গে পাঠানো হবে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এলাকায় বিরল, এবং তারা দ্রুত কঙ্কালের পরিচয় শনাক্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com