বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশের বশির

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশের বশির

স্টাফ রিপোর্টার: মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিশ্বজয়ী হাফেজ বশির। প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা ত্যাগ করেছেন হাফেজ বশির ও তার উস্তাদ শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

হাফেজ বশির ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এর আগে গত বছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।

সৌদি আরবের ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার (৯ আগস্ট) থেকে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হচ্ছে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৫তম আসর।

বিশ্বের ১২৮টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন এতে। ৪৫ বছর থেকে শুরু হওয়া কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশ অংশগ্রহণ করছে।

ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শাইখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল আশ-শায়খ পবিত্র কুরআনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে মন্ত্রণালয় গর্বিত। প্রতি বছর এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজরা একত্রিত হন মক্কায়। কোরআনের সেবায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করছে এই প্রতিযোগিতা।

প্রসঙ্গত, গত বছর কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৪তম আসরে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দুই হাফেজ হাফেজ আনাছ বিন আতিক্ব ও হাফেজ মুয়াজ মাহমুদ। দু’জনই জোড়া সাফল্য বয়ে এনেছিলেন দেশের জন্য।

প্রতিযোগিতার ৩য় গ্রুপে ১ম স্থান অর্জন করেছিলেন মারকাজুত তাহফিজের ছাত্র হাফেজ আনাছ বিন আতিক্ব। একই প্রতিযোগিতার ৪র্থ গ্রুপে ১ম স্থান অর্জন করেছিলেন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com