বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস

হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: ভারতে বসে দেশটির প্ররোচণায় ও পৃষ্ঠপোষকতায় দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ১৭ থেকে ১৮ বছর ধরে যে শাসন-শোষণ ও গুম-খুন করেছে তাদের ইতিহাস দেশের মানুষ ১৭০০ বছরেও ভুলতে পারবে না।

পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এরমধ্যে নিয়ে আসছেন পিআর পদ্ধতি। এ পদ্ধতি দিয়ে দেশে অচলাবস্থা তৈরি করতে চান, জনগণ এটা মেনে নেবে না।

বিএনপির এই নেতা বলেন, কিছু দল আছে যারা চায় না নির্বাচন হোক। কারণ তাদের মধ্যে একটা ধারনা জন্মেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। বছরের পর বছর আন্দোলন করে জনগণ এসব কথা শুনতে ভালোবাসে না। তারা চায় নির্বাচিত সরকার।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দেশের অবস্থা কিন্তু ১২টা বাজিয়ে দিয়েছে এ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টা বাজিয়ে গেছে, এ সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে।

তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে আজকে বিএনপিকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কিছু হলেই দোষ দেওয়া হচ্ছে বিএনপির। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এখন তো দেখা যাচ্ছে, যে দল ফুটেই নাই, সে দলের লোকজন জড়িত।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, জরুরি ভিত্তিতে তাদের বিচার করা দরকার। বিচার ও নির্বাচন পাশাপাশি চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com