বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার
নীলফামারীতে মাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড

নীলফামারীতে মাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক::নীলফামারীর কিশোরগঞ্জে মাকে মারধরের দায়ে গোলাম রব্বানী (২৮) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন রাজিব মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে এ শাস্তি দেওয়া হয়। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রব্বানী একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু জানান, দক্ষিণ রাজিব গ্রামের গোলাম রব্বানী ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। গত দুই-তিন মাস ধরে অতিরিক্ত টাকা আয়ের আশায় তিনি অনলাইনে জুয়া খেলা শুরু করেন। সেখানে তার ব্যবসার পুঁজি ও বাড়িতে জমানো টাকা শেষ হয়ে যায়। শুক্রবার রব্বানী জুয়া খেলার টাকা জোগাড় করতে বাড়ির গরুসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে তার মা-বাবা এতে বাধা দেয়।


এ সময় সে তার বাবাকে গালাগাল করার পাশাপাশি তার মাকে মারধর করেন। পরে এ ঘটনায় তার মা-বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ শাস্তি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, ‘মাকে মারধরের দায়ে ১৮৬০ এর ৩৫৫ ধারায় অভিযুক্ত যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com