বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রধান শিক্ষক বরখাস্ত শিশু ধর্ষণ মামলায় ৮ বছর ধরাছোঁয়ার বাইরে, গোপনে জাবি ছাত্রীদের ছবি তুলে আটক যুবদল নেতা রংপুরের তারাগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি ও কঙ্কাল শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রিকশাচালককে মারধরে বাধা, ঘুষিতে যাত্রীর মৃ’ত্যু সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল গাজীপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার
গাজীপুরে পিস্তল নিয়ে রেস্টুরেন্টে তরুণ-তরুণীর খুঁনসুটি

গাজীপুরে পিস্তল নিয়ে রেস্টুরেন্টে তরুণ-তরুণীর খুঁনসুটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিস্তল নিয়ে একটি রেস্টুরেন্টে তরুণ-তরুণীর খুঁনসুটি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পিস্তল নিয়ে রেস্টুরেন্টে বসে তরুণ-তরুণীর খুঁনসুটি করার ভিডিওটি ভাইরাল হয়। অল্প সময়ের মধ্যে ভিডিওটি টক অব দ্যা শ্রীপুরে পরিণত হয়।

তবে পুলিশ বলছে এটি অনেক পুরাতন ভিডিও। প্রায় দেড় মাস আগে অভিযুক্ত ওই কিশোরকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সে এখন কারাগারে আছে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
খোঁজ নিয়ে জানা গেছে রেস্টুরেন্ট অস্ত্র নিয়ে খুঁনসুটি করা ওই ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। সে তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। এ সময় তার সাথে রেস্টুরেন্টে থাকা তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উল্টো পাশে থেকে ভিডিও করা ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি। রেস্টুরেন্টে থাকা তরুণ-তরুণীর সম্পর্কও নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি রেস্টুরেন্টে টেবিলে বসে একতরুণ-তরুণী গল্প করছে। সামনের টেবিলে সাজানো আছে খাবার। টেবিলের উল্টো পাশে অন্য কেউ তাদের সাথে কথা বলছিল। কথার ফাঁকে এক সময় কিশোর একটি পিস্তল বের করে তরুণীর হাতে তুলে দেয়। তাতেই কিশোরী হাসিতে ফেটে পড়েন। পিস্তল নিয়ে তাক করেন তরুণের দিকে আবার টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও। এ সময় সবাই হাসতে থাকেন। খোলা পিস্তল নিয়ে তরুণ-তরুণীর এমন একটি খুঁনসুটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, এমসি বাজার এলাকায় আলিফ ও তার কিশোর গ্যাং দল আছে। তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত। কিছুদিন আগে চাঁদাবাজির ও অপহরণের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, ভিডিওটি অনেক পুরনো। কিছু দিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল। সে এখন কারাগারে আছে। তবে তার কাছ থেকে তখন (গ্রেপ্তারের সময়) কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলে ওসি জানান।

তিনি বলেন, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে অপাতত কিছু বলা যাবেনা। যাচাই বাছাই ছাড়া নিশ্চিত করা যাবেনা এটি আসল পিস্তল না খেলনা। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com