বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
আ.লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে গ্রেফতার শ্রমিক ল্্্

আ.লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে গ্রেফতার শ্রমিক ল্্্

অনলাইন ডেস্ক::কিশোরগঞ্জে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার মরদেহ দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান লস্করের বাসায় মরদেহ দেখতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মো. শাহজাহান লস্কর (৭২) কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ছিলেন। তিনি বুধবার সন্ধ্যায় নিজ বাসায় ইন্তেকাল করেন। রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার মরদেহ দেখতে যান এবং এ সময় সদর থানা পুলিশের একটি দল বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে।


কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com