বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
গাইবান্ধায় উত্তর হরিণ সিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি

গাইবান্ধায় উত্তর হরিণ সিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে অবস্থিত উত্তর হরিণ সিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুটি পরিত্যক্ত হাফ বিল্ডিং ভবন নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উন্মুক্ত নিলামের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের উপস্থিতিতে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিলামে অংশগ্রহণ করেন মোট ৮৬ জন দরদাতা। এদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন ফরহাদ কামাল বিপুল। তিনি এক লক্ষ পাঁচ হাজার টাকায় পরিত্যক্ত ভবন দুটি কিনে নেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবন দুটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। ব্যবহারের অযোগ্য এসব ভবন নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদনক্রমে। বিক্রিত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলেও জানান প্রধান শিক্ষক।

স্থানীয়দের মতে, নিলামের প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

এদিকে, নিলাম শেষে পরে জানা গেছে—থার্ড পার্টি হিসেবে ফরহাদ কামাল বিপুলের কাছ থেকে পরিত্যক্ত ভবন দুটি এক লক্ষ ৮৫ হাজার টাকায় কিনে নেন সদর উপজেলার খোলাবাড়ি এলাকার সিজু নামে এক ব্যবসায়ী।

 

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com