বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
আ.লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আ.লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। বুধবার কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. শাহজাহান লস্কর (৭২) বুধবার সন্ধ্যায় মারা যান। শহরের আখড়াবাজার এলাকার বাসায় রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান লস্করের লাশ দেখতে যান কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় বাসার সামনে থেকে তাকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে।

সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com