বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
পঞ্চগড়ে বিএনপির বিজয় র‍্যালি

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‍্যালি

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পঞ্চগড়ে নেতা কর্মীর অংশগ্রহণে বিজয় র‌্যালি করেছে বিএনপি। বুধবার বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে এই বিজয় র‌্যালি বের করা হয়।

বিজয় র‌্যালি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা দায়রা জজ কোর্ট এলাকায় শেষ হয়। উদ্বোধনী সভায় এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এসময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুন্যের প্রথম ভোট ধানের শিষের পক্ষে হোক। আমাদের নেতার এই ম্যাসেজটি গ্রামে গঞ্জে স্কুল কলেজে শহরে বন্দরে তরুণদের কাছে পৌছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে।

প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন ৭১’এ আমরা ভূখন্ড পেয়েছি,মানচিত্র পেযেছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আর ২৪ এর আন্দোলন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কাজেই দুইটাকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সচেতন সজাগ থাকতে হবে। কোন অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে এই নির্বাচনকে নস্যাৎ করতে না পারে। তারা মাঝখানে বেহেস্তের টিকেট বিক্রী করে সব শেষ করে দিয়েছে ।

তারা দেখলো যে এটা করে লাভ নাই। কারণ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা:) বলেছেন আমি নবী নিজেও জানিনা কার নামে শাফায়াত করতে পারবো। কে বেহেস্তে যাবে কে দোযখে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে। এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম,সদস্য শামসুজ্জামান বিপ্লব সহ জেলা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com