বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা কিস্তি; চাপে গৃহবধূর আত্মহত্যা

মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা কিস্তি; চাপে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পাখি আকতার (৫৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ আগষ্ট বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদার পাড়া গ্রামের স্বামীর সেমি পাকা ঘরের আঁড়ার সঙ্গে রশি পেছানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

পরে দুপুরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয় লাশটি। নিহত পাখি আকতার ওই গ্রামের খলিফার বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তিনি দুই ছেলে এবং দুই কন্যা সন্তানের মা।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
নিহতের স্বামী মুহাম্মদ বাহাদুর ও ছেলে মুহাম্মদ বাবুল বলেন, ৭ থেকে ৮ টি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। মাসে তাঁর ১৮ থেকে ২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২ টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। বুধবার ভোর রাত পাঁচটার দিকে তাঁর স্বামী মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের মাঝখানের একটি খোলা কক্ষে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বুধবার সকাল ১০ টার দিকে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

পুলিশ বলছে, পরিবারের কাছ থেকে খবর পেয়ে ওই নারীকে তাঁরা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। তবে ওই নারীর পা মেঝে থেকে ৬ থেকে ৭ ইঞ্চি ফাঁকা ছিলো।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাঁরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com