বিজ্ঞাপন:
‎চরফ্যাশনে দুই ভাইকে হত্যা, তিন আসামির ফাঁসির রায়

‎চরফ্যাশনে দুই ভাইকে হত্যা, তিন আসামির ফাঁসির রায়

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ‌্যাশনে সংখ্যালঘু পরিবারের অপন দুই ভাইকে নৃশংসভাকে হত‌্যার দায়ে তিন আসামীকে ফাঁ‌সির রায় প্রদান করা হ‌য়ে‌ছে।

‎বুধবার(৬ আগষ্ট) দুপুরে ভোলার চরফ‌্যাশন অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এই রায় প্রদান করেন।

‎আসামীরা হলেন-চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের মো.জাফরুল্লাহ ফরাজী ছেলে মো.বেল্লাল ও একই উপ‌জেলার চরমা‌নিকা ইউনিয়‌ন ৯ নম্বর ওয়ার্ডের সামছু‌দ্দিনের ছেলে মো. সালাউদ্দিন এবং একই ওয়ার্ডর শাহে আলম মুন্সীর ছেলে মো.শ‌রিফুল ইসলাম।

‎এসব তথ্য নিশ্চিত করেছেন চরফ‌্যাশন আদাল‌তের এডিশনাল ‌পি‌পি এড‌ভো‌কেট: হযরত আলী হিরন। তিনি জানান, ভুক্ত‌ভোগী প‌রিবার ন‌্যায় বিচার পে‌য়ে‌ছেন। এর জন্য তিনি এই মামলার বিচারক এডিশনাল জজ শওকত হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

‎তি‌নি আরো জানান, সকল সাক্ষী ও প্রমা‌ণের ভি‌ত্তি‌কে আদালত এই প্রায় প্রদান ক‌রেন। ফাঁ‌সির দন্ডপ্রাপ্তরা পৈশা‌চিকভা‌বে ও নির্মম কায়দায় এই হত‌্যাকান্ড ঘ‌টি‌য়ে‌ছে। ২০২১ সা‌লের ৮ এপ্রিল রা‌তে এই হত‌্যাকা‌ন্ডের ঘটনা ঘ‌টে। ফাঁ‌সির দন্ডপ্রাপ্ত‌দের ম‌ধ্যে মো.শরীফুল ইসলাম ছাড়া বাকী দুই আসামী মো. বেলাল ও সালাউদ্দিন পলাতক র‌য়ে‌ছেন।

‎মামলার বাদী পক্ষের লোকজন রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানোর দাবি জানিয়েছেন।



‎উল্লেখ‌্য, সংখ্যালঘু পরিবারের দুই ভাই তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল হত‌্যার প্রায় তির বছর আগে চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তাদের পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান। ওই জমি ২০ লাখ টাকায় কিনে নেন আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. বেলাল ও তার শ্বশুর আবু মঝি। তবে তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দ‌লিল করে নেন তারা। বাকি টাকা নেয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে চরফ্যাশনে আসেন। তখন দুই ভাইকে ঘুরাতে থাকেন তারা। এক পর্যা‌য়ে হত‌্যার প‌রিকল্পনা করেন বেলাল। ওই দুই ভাইকে ২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেয়ার কথা বলে চরফ‌্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরীর ব্রিজে কাছে নির্জন বাগানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়। এবং তা‌দের মাথা সেফ‌টি ট‌্যাং‌কিরতে ফে‌লে দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com