বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি, গাইবান্ধায বিএনপির বিজয় র‍্যালী

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি, গাইবান্ধায বিএনপির বিজয় র‍্যালী

গাইবান্ধা প্রতিনিধি: ৫ আগস্ট – আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় আয়োজিত বিজয় র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই র‌্যালিটি জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয়।

র‌্যালিতে জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র, ঢাক-ঢোল ও ঘোড়ার গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে র‌্যালির পূর্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু প্রমুখ।

বক্তারা একযোগে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ছাত্র জনতার ভূমিকা উচ্চারণ করেন এবং সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com