বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
পঞ্চগড়ে খড়ির ঘরে জবাই করা বৃদ্ধের লাশ উদ্ধার 

পঞ্চগড়ে খড়ির ঘরে জবাই করা বৃদ্ধের লাশ উদ্ধার 

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে রফিকুল ইসলাম ডুবু (৭৪)নামের এক বৃদ্ধ পাহারাদারকে জবাই করে খুন করেছে দূর্বৃত্তরা।মঙ্গলবার (৫ আগষ্ট)সকালে সদর উপজেলার টুনিরহাট বাজারে এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম বাহাদুর নারায়নী দক্ষিণ টুনিরহাট এলাকার মৃত মহিরউদ্দিনের ছেলে।তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:শইমি ইমতিয়াজ জানান,লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। আশা করছি খুব দ্রুত সময়ে খুনের সাথে জরিতদের আটক করতে পারব।

স্থানীয়রা বলেন,রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও মাজেদুল ইসলামের খড়ির ঘরের পাহাড়াদার ছিলেন।মঙ্গলবার সকালে কাঠুরিয়া বাচ্চা, কাঠ কাটতে আসে বৃদ্ধের গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে।পরে লোকজন ছোটাছুটি করে আসে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয়দের ধারনা কোন অপরাধ ঢাকতে রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com