বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
স্যার না বলা নিয়েই বিতর্কে গাইবান্ধার এসিল্যান্ড!

স্যার না বলা নিয়েই বিতর্কে গাইবান্ধার এসিল্যান্ড!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুর বিরুদ্ধে সরকারি মোবাইল নম্বরে ফোন করে “স্যার” না বলে “ভাই” সম্বোধন করায় অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ২টা ২৪ মিনিটে স্থানীয় সাংবাদিক বিপ্লব ইসলাম নিজের জমির খারিজ সংশোধন সংক্রান্ত তথ্য জানতে এসিল্যান্ডের অফিসিয়াল নম্বরে ফোন করেন। আলাপের শুরুতেই সাংবাদিক তাকে “ভাই” সম্বোধন করলে এসিল্যান্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। কথা না শুনেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি আর কল রিসিভ করেননি।

বিপ্লব ইসলাম পরবর্তিতে আবারও ফোন দিলে এসিল্যান্ডকে কি বলে সম্মোধন করতে হবে, তা জেনে ফোন দেয়ার কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন রুক্ষ ও অভিমানী আচরণ জনসেবার মানসিকতার সঙ্গে সাংঘর্ষিক।

খোলাহাটি ইউনিয়নের এক বাসিন্দা বলেন, “এসিল্যান্ড অফিসে সাধারণ মানুষ গেলেই তাকে স্যার বলতে হয়, না বললে কাজ আটকে যায়। এটা তো ঠিক নয়।”

স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, “আইনে কোথাও বলা নেই যে সরকারি কর্মকর্তাকে স্যার বলতেই হবে। নাগরিক হিসেবে ভদ্রভাবে তথ্য বা সেবা চাওয়ার অধিকার প্রত্যেকের আছে। ‘ভাই’ বলা কোনো অপরাধ নয়।”

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ জানান, বিষয়টি তার নজরে এসেছে। প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

সচেতন মহল বলছে, প্রশাসনের দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তাদের আচরণে আরও সংবেদনশীল ও জনমুখী হওয়া উচিত। সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন অপমানিত না হন, সেই পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com