বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে আইনজীবীকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি রাসায়নিক রং মিশিয়ে বাজারে বিক্রি, আখের তৈরি লাল চিনিতে ‘বিষ’ প্রাইভেটকারে করে এসে মসজিদ-মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিনেত্রী পরিচয়ধারী নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ‘কাজী নজরুল ইসলাম সম্মাননা’ পেলেন শামীমা নাইস তিস্তায় বালু তোলার গর্তে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এক দুর্ঘটনা কেড়ে নিলো গোটা পরিবার, ৫ দিনেই স্বামী-স্ত্রী ও তিন সন্তানের মৃত্যু মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
হত্যা মামলায় পুলিশের এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

হত্যা মামলায় পুলিশের এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার পর পুলিশের সাঁজোয়া যান এপিসির ওপর থেকে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।


আজ রোববার (৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।


পুলিশ জানায়, গ্রেপ্তার মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার সদর থানার কালাইহাতি গ্রামের মুনসুর আলী ও নাজমা আক্তারের ছেলে। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় করা হত্যা মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি আইনে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ইয়ামিন হত্যা মামলায় এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com