বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী পুঠিয়ায় তদন্তের তোয়াক্কা নেই, লুটের রাজত্ব কায়েম করে বহাল তবিয়তে অভিযুক্ত সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়কার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী হাদি হত্যার বিচার দাবিতে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধে সেনাবাহিনীর বাঁধা, আহত ২৩ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান
মসজিদে নামাজরত ব্যবসায়ীকে ছুরিকাঘাত: কিডনি বিকল, অবস্থা সংকটাপন্ন

মসজিদে নামাজরত ব্যবসায়ীকে ছুরিকাঘাত: কিডনি বিকল, অবস্থা সংকটাপন্ন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় মসজিদের ভেতরে এশার নামাজের সময় ছুরিকাঘাতে আহত মোবাইলফোন ব্যবসায়ী সায়মন (২৮)-এর কিডনি ছিদ্র হয়ে বিকল হয়ে গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আহত সায়মনের শ্বশুর মো. মোতালেব হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে শংকুচাইল উচ্চ বিদ্যালয়সংলগ্ন মসজিদে এশার নামাজের দ্বিতীয় রাকাতের সময় সায়মনকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, ছুরিকাঘাতে সায়মনের একটি কিডনি ছিদ্র হয়ে বিকল হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। আহত সায়মন শংকুচাইল দক্ষিণ পাড়ার সাবেক সেনাসদস্য আলী হায়দারের ছেলে। অভিযুক্ত সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ছাত্তারের ছেলে।

আহত সায়মনের ভাই সজীব জানান, অভিযুক্ত সুমন কয়েক দিন আগে তাঁর ভাইয়ের দোকান থেকে একটি মোবাইলফোন মেরামত করান। টাকা না দিয়ে মোবাইল নিতে চাইলে সায়মন তাঁকে মূল্য পরিশোধের জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন হুমকি দেয়। শনিবার রাতে সুযোগ বুঝে সুমন মসজিদের ভেতর নামাজরত অবস্থায় সায়মনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী সেলিম, স্থানীয় বাসিন্দা নাগরিক পার্টির নেতা সোহেল রানা ও ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত করেছি। প্রাথমিকভাবে ছুরিকাঘাতের বিষয়টি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com