বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
অনূর্ধ্ব-১৯: দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯: দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মাত্র ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগার যুবারা।

হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে ইয়ং টাইগারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ওপেনার নাথানায়েলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৬ রান।

২৭ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার ইমন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুতই পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে তামিম ও রিজানের ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের বন্দরে নিয়ে যায় লাল সবুজদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com