বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
লাল-কালো দ্বন্দ্বে বন্ধ হলো জনকণ্ঠ পত্রিকা

লাল-কালো দ্বন্দ্বে বন্ধ হলো জনকণ্ঠ পত্রিকা

স্টাফ রিপোর্টার: আগস্ট মাস উপলক্ষে দৈনিক জনকণ্ঠ পত্রিকা শুক্রবার (১ আগস্ট) কালো রঙ ধারণ করে পত্রিকা প্রকাশ করেছিল। এর প্রতিবাদে আজ শনিবার (২ আগস্ট) পত্রিকার প্রথম পাতা লাল রঙ দিয়ে বের করায় সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

জানা গেছে, আগস্ট মাস উপলক্ষে কালো ব্যাজ ধারণসহ কালো রঙ করে দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করে পত্রিকার সম্পাদক শামিমা এ খান। পরে এর প্রতিবাদে প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা জুলাই বিপ্লবের লাল রঙয়ের আদলে পত্রিকা প্রকাশ করে। এরপরই তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ সাংবাদিকদের। কর্তৃপক্ষ পত্রিকার অফিসও তালাবদ্ধ করে রেখেছে এবং কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না।

এদিকে জনকণ্ঠ পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে লাল রঙ দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে পত্রিকার সম্পাদক শামিমা এ খান। এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করা হলো। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবে। ইনকিলাব জিন্দাবাদ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক ইস্রাফিল ফারাজি বলেন, ‘গতকাল জনকণ্ঠ পত্রিকা জুলাইয়ের বিপক্ষে গিয়ে আগস্টের শোক পালন করে কালো রঙ ধারণ করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে আজ জনকণ্ঠ পত্রিকার প্রথম পেজ লাল করার কারনে জুলাইয়ের পক্ষে থাকা আমিসহ সকল সাংবাদিকদের বেআইনিভাবে বরখাস্ত করেছে স্বৈরাচারের দোসররা।’

অন্যদিকে পরিচালনা পর্ষদের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com