বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
শনিবার বাইপাস সার্জারি, সাক্ষাৎ না করে দোয়ার অনুরোধ জামায়াত আমিরের

শনিবার বাইপাস সার্জারি, সাক্ষাৎ না করে দোয়ার অনুরোধ জামায়াত আমিরের

তাহমিনা আক্তার,ঢাকা: আগামীকাল শনিবার (২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হবে। তাই সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলের প্রতি সাক্ষাৎ না করে কেবল দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ ১ আগস্ট (শুক্রবার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘সুষ্ঠু চিকিৎসার স্বার্থে, আজ থেকে বাকি সময়টা শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলকে সাক্ষাতের জন্য না এসে দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রিয়জনকে সুস্থ রাখুন। আমিন।’

এর আগে, গত ২৯ জুলাই (মঙ্গলবার) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত ও নিরাপদ সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হার্টের সমস্যা শনাক্ত হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com