বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।

শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
ড. মুহাম্মদ ইউনূস বলেন, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।

প্রফেসর ইউনূস বলেন, ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন। তারা যে চুক্তিটি অর্জন করেছেন, তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং আরও বৃহত্তর সুযোগ তৈরি করে। দ্রুত প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির দরজাও উন্মোচন করে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসি দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com