বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের কর্মসূচি; বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি জুলাই আদর্শিক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে: জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ (জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ গ্রেড উন্নীতকরণে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস অবস্থান ধর্মঘট
পঞ্চগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় সোমবার, ২৮ জুলাই দুপুরে পঞ্চগড় সদর উপজেলা চত্বরের হল রুমে এক বর্ণাঢ্য পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবত চন্দ্র রায়, অতিরিক্ত উপ-পরিচালক, (উদ্দ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়।

তিনি বলেন, “এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি। এই স্কুলে হাতে করি দিয়ে শিক্ষা প্রদান করা হয়। কৃষক কখন কোন সার বীজ কি পরিমান তা সেখানো হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জয় দেবনাথ, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, দিনাজপুর অঞ্চল। 

মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার, আটোয়ারী।

তাঁরা পার্টনার প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এই কংগ্রেসে বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে খাদ্য নিরাপত্তা, পুষ্টি সচেতনতা, জলবায়ু সহনশীল কৃষি, ও নারী উদ্যোক্তা সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com