বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, থ্রী হুইলার উল্টে নিহত ১

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, থ্রী হুইলার উল্টে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজ সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭ জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে রাখে। এসময় দ্রæতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে গেলে ঘটনাস্থলেই হেলপার সাকিবুল ইসলাম (১৪) নিহত ও ড্রাইভার আহত হয়েছে।

নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের একদল দুবৃর্ত্ত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে যায়।

এসময় হেলপার সাকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। তারা নওগাঁ পতœীতলা এলাকার আমের ভাড়া নিয়ে সারাইগাছি থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আহত চালকের ডাক চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com