বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
সারাদেশের মতো লালমনিরহাটেও জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ

সারাদেশের মতো লালমনিরহাটেও জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ

খাইরুল ইসলাম, লালমনিরহাট: সারাদেশে একযোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট জেলা এই শপথ পাঠ ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছে ভার্চুয়ালি।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মাননীয় উপদেষ্টা সারমিন এস. মুরশিদ।

লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের প্রজেক্টরে সরাসরি যুক্ত ছিলেন লালমনিরহাটের জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত ও প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দার, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মতিয়ার রহমান, সহকারী পরিচালক সামিউল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com