বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
ভোলার ‎চরফ্যাশনে নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যয়

ভোলার ‎চরফ্যাশনে নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যয়

চরফ্যাশন(ভোলা)প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাঠ-ঘাট, ফসলি জমি, মাছের ঘের ও পুকুর, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গিয়ে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে মানুষের। অনেকে ঘরবন্দী রয়েছেন। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

‎শুক্রবার(২৫ জুলাই) দুপুরে উপজেলার চরমানিকা, রসুলপুর, জাহানপুর, হাজারীগঞ্জ, মাদ্রাসা, নজরুল নগর ইউনিয়নের বেশকিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

‎এছাড়া খোঁজ নিয়ে জানা যায়, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার চরকুকরি-মুকরি, চালচর ও মুজিব নগর ইউনিয়নের বেশকিছু এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। ওইসব এলাকার শত শত পরিবার পানিবন্দী রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ।

‎উপজেলার ঢালচর ইউনিয়নের বাসিন্দা মো.মনির জানান, আমাদের চরে কোনো বেড়িবাঁধ নেই। আমাদের অবস্থা একেবারে নাজুক। জোয়ারের পানিতে তলিয়ে গেছে অনেকের বসতঘর। এই চরে কোনো আশ্রয়কেন্দ্র নেই। যার কারনে আমরা আতঙ্কে রয়েছি। দিনে কোনো রকম ছিলাম রাতটা কিভাবে কাটাবো সেই চিন্তায় রয়েছি।

‎চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের পানিবন্দি সিদ্দিক বলেন, মেঘনা নদীর পানিতে বাড়িঘর তলিয়ে গেছে আমার বসতবাড়িটি। চলাচলের রাস্তা তলিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপুর রান্না করতে পারি নাই। এখন জোয়ার কমে গেলে রান্না করা হবে। পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছি।

‎চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড-২(পাউবো) এর নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে৷ এতে চরফ্যাশন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী ২৮ জুলাই পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। জোয়ারের পানি কোথায় বিপদসীমা অতিক্রম করেনি। আমাদের পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি রয়েছে।

‎এই সংবাদ লেখা পর্যন্ত চরফ্যাশনের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com