বিজ্ঞাপন:
গাইবান্ধায় থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা

গাইবান্ধায় থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে মহসিন আলী নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর ওপর ছুরিকাঘাত করেছে এক অজ্ঞাত ব্যক্তি। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়েও ছুরিকাঘাতকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাতের ডিউটির সময় হঠাৎ করে এক ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করেন। এরপর হামলাকারী থানার পেছনে সাঘাটা হাই স্কুলসংলগ্ন পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালানো হয়। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।

আহত এএসআই মহসিন আলীকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এএসআই লিটন মিয়া বলেন, “হামলাকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তবে কেন বা কী কারণে এ হামলা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।”

এ ঘটনায় থানায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com