বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
আমি মারা যাইনি, নব্য রাজাকাররা গুজব ছড়াচ্ছে: লাইভে সেফুদা

আমি মারা যাইনি, নব্য রাজাকাররা গুজব ছড়াচ্ছে: লাইভে সেফুদা

অনলাইন ডেস্ক: অস্ট্রিয়া প্রবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ সেফায়েত উল্লাহ সেফুদাকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার (২৪ জুলাই)। তবে নিজের ‘মৃত্যুর খবর’কে ভিত্তিহীন আখ্যা দিয়ে ভিয়েনা থেকে সরাসরি ফেসবুক লাইভে এসে তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমি মারা যাইনি। একদল নব্য রাজাকার ও আলবদর আমার নামে গুজব ছড়াচ্ছে।”

দিনভর ফেসবুকে সেফুদার মৃত্যু নিয়ে নানা পোস্ট ও মন্তব্য দেখা গেলেও সন্ধ্যার পর সেই গুজব উড়িয়ে দেন তার পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম বলেন, “আজ কথা হয়নি ওনার সঙ্গে, তবে বিকেলে তার ফুফাত ভাই ইরানের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তখনই নিশ্চিত হই যে তিনি সুস্থ আছেন, গুজব শুনে ফোন করেছিলেন।”

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, “সেফুদার ভাই সাগরের সঙ্গে কথা হয়েছে। তিনি মৃত্যুর কোনো তথ্য দেননি। কিন্তু দুপুর থেকেই ফেসবুকে গুজব ছড়িয়েছে।”

এদিকে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় সময় সকালে ব্যক্তিগত ফেসবুকে লাইভে আসেন সেফুদা। লাইভে এসে তিনি বলেন, ‘আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরণের মিথ্যা প্রচার করছে।’

সর্বশেষ সেফুদাকে বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্ট করতে দেখা গেছে। পোস্টে তিনি লিখেছেন, ”তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরীবেরা?”

সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়াড়া গ্রামের বাসিন্দা। তার বাবা হাজী আলী আকবরের তিনটি বিবাহ থেকে জন্ম নেওয়া সন্তানদের মধ্যে সেফুদার আপন ভাইবোন আছেন আটজন, তবে তাদের সঙ্গে সম্পর্ক নেই বলেই জানা গেছে।

সুদীর্ঘদিন ধরে অস্ট্রিয়ায় বসবাস করা সেফুদা নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও লাইভের মাধ্যমে সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন। সংসার জীবনে তার একমাত্র ছেলে স্বপ্নীল থাকেন ফিনল্যান্ডে, আর স্ত্রী ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে তিনি ইউরোপে পাড়ি জমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com