বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন বোন রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আলোকিত লালমনিরহাট টিমের, মাদক বিরোধী অভিযান মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্বে কর্মকর্তা ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
লালমনিরহাটে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই হোটেলকে জরিমানা

লালমনিরহাটে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই হোটেলকে জরিমানা

খাইরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল বাজার এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণের অভিযোগে দুটি হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কালীগঞ্জ শাখার সহায়তায় পরিচালিত এ অভিযানে কাকিনা চাপারতল বাজারের ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী ‘ঢাকা হোটেল’ ও ‘মুসকান হোটেল’-এ অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা হোটেলকে ৫০০০ টাকা এবং মুসকান হোটেলকে ২০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জাকিয়া সুলতানা।

এ সময় ক্যাব-কালীগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদুল ইসলাম শীষ।

অভিযান শেষে এক প্রতিক্রিয়ায় ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে সমাজের সচেতন সব মহলের সহযোগিতা প্রয়োজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com