বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সীমান্তে বিজিবির কড়া অভিযান : ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট জব্দ কলেজে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা সুন্দরগঞ্জে কেল্লার স্বপ্ন গোল্লায়, ৮ কোটি টাকার প্রকল্পে মরিচা ধরা কলাম বদরগঞ্জে বিয়ের আশ্বাসে যুবতীকে ধর্ষনে অভিযোগে বুলু মিয়া নামে এক যুবক আটক কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডাল থেকে নিখোঁজ নারী উদ্ধার গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার আদিতমারীতে ত্রাণের টিন বিতরণ নিয়ে অপপ্রচার: প্রকৃত সত্য উন্মোচিত ‎ লালমনিরহাটে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ সালিশে মিমাংসা শেষে কোলাকুলির সময় গোপনাঙ্গ চেপে ধরে হত্যাচেষ্টা
বিমান বিধ্বস্ত; ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল

বিমান বিধ্বস্ত; ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল

তাহমিনা আক্তার,ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের শীর্ষ রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন। পোড়া রোগীদের চিকিৎসায় যাদের বিশেষ সুনাম রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে চিকিৎসক প্রতিনিধিদল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের অবস্থা যাচাই করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে ভারত থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে।

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার রাতেই ঢাকায় এসে বুধবার দুপুরে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com