বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
পঞ্চগড়ে ব্যবসা প্রশিক্ষণ শেষ, আত্মনির্ভরতার পথে ৩৩ ক্ষুদ্র উদ্যোক্তা

পঞ্চগড়ে ব্যবসা প্রশিক্ষণ শেষ, আত্মনির্ভরতার পথে ৩৩ ক্ষুদ্র উদ্যোক্তা

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শেষ হলো ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন ৩৩ জন উদ্যমী উদ্যোক্তা।

গত ২৩ জুলাই শুরু হয়ে বুধবার বিকেলে চেম্বার অফ কমার্স ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানান।

কর্মশালাটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (SMEF), সহায়তায় ছিল পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রশিক্ষণ দেন খ্যাতিমান প্রশিক্ষক মাহফুজুল হক মুকুল ও শারমিন আক্তার। তাঁরা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা, অর্থ ব্যবস্থাপনা, বিপণন কৌশল এবং উদ্যোক্তা মনোভাব তৈরির বিষয়ে দিকনির্দেশনা দেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অফ কমার্সের সহসভাপতি আব্দুস সামাদ পুলক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক ও প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক নুরুজ্জামান বাবু। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি আবু হিরণ, সহসভাপতি রেজাউল করিম রেজাসহ প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে এমন প্রশিক্ষণ কার্যক্রম উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা জানান, নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলতে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com