বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
ফাকল পুলিশ লাইন্স স্কুলে সবুজ সেবার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সেমিনার

ফাকল পুলিশ লাইন্স স্কুলে সবুজ সেবার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সেমিনার

খাইরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: “বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো” — এই স্লোগানকে ধারণ করে পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে “সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ”।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ জুলাই) লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান, সাব্বির আহমেদ লাভলু, রোকন আহমেদ ও পরিমল বর্মন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সবুজ সেবা সংগঠনের সদস্যরা অংশ নেন।

আরো পড়ুন: ভিসার প্রলোভনে প্রতারণা, লালমনিরহাট ডিবির অভিযানে ৫ লাখ টাকা উদ্ধার

দিনব্যাপী আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি অনুষ্ঠিত হয় “পরিবেশ ও জলবায়ু নিয়ে সচেতনতা সৃষ্টি” শীর্ষক সেমিনার। পাশাপাশি আয়োজন করা হয় একটি পরিবেশবান্ধব কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শহীদ স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাটের ১২ শহীদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির মূলমন্ত্র— “আমরা স্বপ্ন দেখি, কোনো একদিন পৃথিবীর সকল মানুষ সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করবে।”

খাইরুল ইসলাম/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com