বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
চরফ্যাশনকে আন্তর্জাতিক ট্যুরিজম স্পট হিসেবে গঠন করা হবে: এ.এম কামাল উদ্দিন

চরফ্যাশনকে আন্তর্জাতিক ট্যুরিজম স্পট হিসেবে গঠন করা হবে: এ.এম কামাল উদ্দিন

চরফ্যাশন(ভোল) প্রতিবেদক: ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী প্রফেসর এ.এম.কামাল উদ্দিন বলেছেন, এই অঞ্চলের অধিকাংশ লোকেই ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, সেইজন্য আমরা মনে করি, আমরা বিজয় হবো, আমরা একক প্রার্থী। আমরা বিজয় হলে এই অবহেলিত জনপদের জন্য সর্বোচ্চ উন্নয়ন করবো, আমার লব্ধ অভিজ্ঞতা থেকে বলছি, বিশেষ করে ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ এই এলাকায় একটি আন্তর্জাতিক ট্যুরিজম স্পট হিসেবে গঠন করা হবে।

‎রোবাবার (২০ জুলাই) রাত ৯ টার দিকে চরফ্যাশন উপজেলা সদর হোটেল মারুফ ইন্টারন্যাশনালে চরফ্যাশনের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন: ‘বড় মেয়েকে দাফন করলাম দুপুরে আর ছোট মেয়েকে বিকেলে’ 

‎প্রফেসর এ.এম.কামাল উদ্দিন বলেন, এই অঞ্চলের মানুষ যাতে নিরাপদ থাকতে পারে, সকলে যেন স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এছাড়া শিক্ষা সেক্টরে, পর্যটন সম্ভাবনাময়, কৃষি ও স্বাস্থ্যখাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।

‎মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের উপদেষ্টা আলাউদ্দিন তালুকদার, ভোলা জেলা দক্ষিণের সহ-সভাপতি আবু ইউসুফ, সেক্রেটারী আব্বাস উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মহিউদ্দিন, শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মাকসুদ, যুব আন্দোলনের যুগ্ন-সম্পাদক সেলিম সিকদার, শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এমদাদ, যুব আন্দোলনের ইলিয়াছ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ২৫ জন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com