বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
সুন্দরগঞ্জে রাক্ষুসে তিস্তায় চার দিনে দ্বিতীয় অজ্ঞাত লাশ উদ্ধার!

সুন্দরগঞ্জে রাক্ষুসে তিস্তায় চার দিনে দ্বিতীয় অজ্ঞাত লাশ উদ্ধার!

প্রতীকি লাশ ঘরের ছবি

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে রাক্ষুসে হয়ে উঠছে তিস্তা। একের পর এক ভেসে উঠছে অজ্ঞাত মরদেহ। উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকার তিস্তার তীর থেকে আজ রবিবার বিকেলে উদ্ধার করা হলো আরেকটি অজ্ঞাত লাশ।

এ ঘটনার ঠিক চার দিন আগে, একই উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামেও তিস্তা নদী থেকে অর্ধগলিত একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পরপর দু’টি লাশ উদ্ধারে এলাকায় চরম উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন—তিস্তায় কী চলছে?

রবিবার (২০ জুলাই) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকায় এক ব্যক্তি মরদেহটি তিস্তা নদীর তীরে ভেসে থাকতে দেখে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট করেন। মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬০-৬৫ বছর।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহটি তিস্তা নদীর উজান থেকে ভেসে এসেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, নদী পারাপারের সময় নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরে স্রোতে মরদেহটি ভেসে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য আপাতত থানায় নেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে লাশটির হাতের কবজি ও পায়ের গোড়ালি বিছিন্ন অবস্থায় ছিল।

এদিকে নতুন করে পুনরায় অজ্ঞাত মরদেহ উদ্ধারে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। রহস্যজনক এই দুটি মৃত্যুই এখন তদন্তাধীন।

আরইসআর/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com