বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন সুন্দরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে জোরপূর্বক ১১ বছরের শিশুকে ধর্ষণ ; আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ  কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস” লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার ‎ ২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোলরক্ষক? গোলের দেখা পেল না স্পেন, হট ফেভারিট স্পেনকে রুখে দিল পুচকে কেপ ভার্দে প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান: অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান: অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ হয়েছিলেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় হোটেল থেকে ১০ নারী ও ২ পুরুষকে আটক করা হয়। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া শহরতলির বারপুর এলাকার ‘ড্রিম প্যালেস’ নামের একটি আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ড্রিম প্যালেস হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে—এমন অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে হোটেল লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে কয়েকশ মানুষ আদালতকে অবরুদ্ধ করে ফেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয় লোকজনকে সরিয়ে দেয়। পরে হোটেল থেকে আটক হওয়া ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পলাতক রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com