বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে লালমনিরহাটে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে লালমনিরহাটে জামায়াতের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জেলায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনার রশিদ, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, ও ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তালিব প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। এনসিপি নেতাদের ওপর বর্বর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রমাণ হয়েছে,এই সরকার সাধারণ জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সন্ত্রাসীরা যদি এভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, তবে দেশের গণতন্ত্র ও নিরাপত্তা কোন জায়গায় দাঁড়াবে?

তারা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

খাইরুল ইসলাম/লালমনিরহাট


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com