বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
গত বছরের এই দিনে ফুটে ওঠে সরকারের আগ্রাসী মনোভাব

গত বছরের এই দিনে ফুটে ওঠে সরকারের আগ্রাসী মনোভাব

ডেস্ক রিপোর্ট: আজ ১৩ জুলাই, ২০২৫। ঠিক এক বছর আগে, এইদিনে কোটা সংস্কার আন্দোলন গড়ায় ১৩তম দিনে।

এদিন আন্দোলনকারীরা যেমন তাদের দাবির পক্ষে শক্ত অবস্থান জানাচ্ছিলেন, তখন একই সাথে আন্দোলনের প্রতি আওয়ামী লীগ সরকারের আগ্রাসী মনোভাব ফুটে উঠতে থাকে।

এদিন–ই অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে ডিএমপি। এজাহারে ১১ জুলাই শাহবাগে পুলিশ ব্যারিকেড ভেঙে মারধর এবং এপিসি-২৫ ও ওয়াটার ক্যাননে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়।

এক ব্রিফিংয়ে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, কঠোর অবস্থানে যেতে পারে আইনশৃঙ্খলাবাহিনী। ওবায়দুল কাদের বলেছিলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে কোটা ব্যবস্থা শতভাগ যৌক্তিক একটি পন্থা। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্রিফিং করে ছাত্রলীগও।

পরে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে জানানো হয়, আন্দোলন ভিন্ন খাতে ঘোরাতে এই মামলা। ১৪ জুলাই রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি দেয়ার কর্মসূচিও ঘোষণা করে তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com