বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক:: বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও মা প্যাথলজী এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সার্বিক সহযোগিতায় বুধবার (৯ জুলাই) লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার “কালিগঞ্জ করিমপুর নেছারিয়া দ্বি-মুখী দাখিল মাদরাসা”য় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই কার্যক্রম ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও উক্ত কর্মসূচির পরিদর্শক মোঃ নুর মোহাম্মদ,মোছাঃ মিম আক্তার, মোঃ আরিফ কবির ও মোঃ নুর আলম ইসলাম নয়নসহ সংগঠননের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির পরিদর্শক ও সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ বলেন, আমরা মনে করি, রক্তদানের প্রথম ধাপ হলো নিজের রক্তের গ্রুপ জানার মাধ্যমে সচেতনতা গড়ে তোলা। এই আয়োজন শুধু স্বাস্থ্যগত দিক নয়, মানবতার শিক্ষাও দেয়। আমরা চাই প্রতিটি তরুণ হোক সচেতন, প্রস্তুত ও সহমর্মী।সংগঠনটি বিভিন্ন সময়ে রক্তদান, কোরআন বিতরণ, স্বাস্থ্য সহায়তা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানায় সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্ম ।

পরিচালনার দায়িত্বে থাকা মোছাঃ মীম আক্তার বলেন, এই আয়োজন সফল করতে আমরা একাধিক দল গঠন করেছি প্রতিটি টিমের সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করেছে। শিক্ষার্থীদের সচেতন করা এবং তাদের মাঝ থেকে ভবিষ্যৎ রক্তদাতা গড়ে তোলা ছিল আমাদের মূল উদ্দেশ্য।

করিমপুর নেছারিয়া দ্বি-মুখী দাখিল মাররাসার সুপারিনটেনডেন্ট জনাব মোঃ আবু জাফর বলেন, এই ধরনের আয়োজন শুধু স্বাস্থ্যসচেতনতা নয়, শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com