বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
জুয়া খেলায় বাধা দেওয়ায় বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

জুয়া খেলায় বাধা দেওয়ায় বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে তাস খেলায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তছলিম উদ্দীনের বিরুদ্ধে। নিহত শাহিনুর আক্তার (২২) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়দল গ্রামের সাবিরুল মন্ডল ও আছমা বেগমের মেয়ে।

জানা যায়, মাত্র দেড় মাস আগে শাহিনুরের দ্বিতীয় বিয়ে হয় পঞ্চগড় সদর উপজেলার মেহেনাভিটা গ্রামের সাইফুল ইসলামের ছেলে তছলিম উদ্দীনের সঙ্গে। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই তছলিম উদ্দীন ২৫ হাজার টাকায় কেনা একটি মোবাইল ফোন বন্ধক রেখে তাস খেলতে যান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। শাহিনুর ওইদিন সন্ধ্যায় তার ভাই আব্দুর রাজ্জাককে ফোন করে জানান, তিনি বাড়ি ফিরতে চান এবং গাড়ি ভাড়ার জন্য টাকা চান। রাজ্জাক রাত হয়ে যাওয়ায় টাকা পরদিন সকালে পাঠানোর কথা বলেন।

পরে ৬ জুলাই সকালে তছলিম রাজ্জাককে ফোন করে জানান, শাহিনুর বিষ খেয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। রাজ্জাক বলেন,
“আমি পরে শাহিনুরের সঙ্গে মোবাইলে কথা বললে সে নিজে বলে, ‘আমি বিষ খাইনি’। এরপরই ফোন কেটে দেওয়া হয়।”

৭ জুলাই সকালে শাহিনুরের মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ও সন্তান স্বাধীনসহ পরিবারের সদস্যরা ছুটে আসেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। তারা হাসপাতালের বারান্দায় লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

নিহত শাহিনুরের মা আছমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার মেয়ে তাস খেলায় বাধা দেওয়ায় ওরা ওকে বিষ খাওয়ায়ে মেরে ফেলছে। আমি এর বিচার চাই।”

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান,
“এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কাশেম বলেন,
“শনিবার রাত ১১টা ৩০ মিনিটে শাহিনুর কীটনাশক পান করে ভর্তি হন। আমরা ওয়াশ করি, তবে পরদিন অবস্থার অবনতি হলে রেফার্ড করার চেষ্টা করি। রোগীর স্বজনরা কোথাও নিতে রাজি না হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। আজ সকাল ১১টা ৩০ মিনিটে সে মারা যান।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তে হত্যার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com